স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলার দত্তজ্ঞাতী গ্রামের আলোচিত রকিবুল হত্যা মামলার সন্দেহভাজন চার আসামীর রিমান্ড মঞ্জুর হয়েছে। বিজ্ঞ আদালত বৃহস্পতিবার ৪নং পায়রা ইউনিয়ন পরিষদের বর্তমান ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মিলন হালদার, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বর সাইফুল ইসলামের দই দিন এবং সুব্রত মন্ডল (৫২) ও পিযুষ মন্ডল (২৭) এর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে বিজ্ঞ আদালত সন্দেহভাজন আসামী তুহিন হালদার (৩৪) এর রিমান্ড মঞ্জুর করেনি। জানা গেছে, ১৩ মে শুক্রবার দিবাগত রাত ৮ টায় দূর্বত্তের গুলিতে নিহত হন অভয়নগর ও ফুলতলার চরমপন্থী রকিবুল ইসলাম। এসময় সে মোটর সাইকেলে অভয়নগরের দত্তজ্ঞাতী থেকে ফুলতলায় যাচ্ছিলেন কথিত স্ত্রীসহ। তার স্ত্রীও গুলিতে মারাত্মক আহত হয়। দত্তজ্ঞাতী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রকিবুলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। রকিবুল হত্যাকান্ডে তার মা রহিমা বেগমবাদি হয়ে ১৩ মে অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সন্দেহভাজন হিসাবে দত্তজ্ঞাতী গ্রামেই অভিযান শুরু করে। তাদের অভিযানে বর্তমান মেম্বর মিলন হালদার (৫২), সাবেক মেম্বর সাইফুল ইসলাম (৪০) সহ তিন গ্রামবাসী সুব্রত মন্ডল, পিযুষ মন্ডল ও তুহিন হালদার কে আটক করে। এদের মধ্যে খুলনা থেকে সুব্রত মন্ডল, পিযুষ মন্ডল ও তুহিন হালদার আটক করে পুলিশ। সূত্র জানায় নিহত রকিবুলের বিরুদ্ধে অভয়নগর ও ফুলতলা থানায় চারটি হত্যা, অস্ত্র মামলাসহ প্রায় ৮/১০টি মামলা রয়েছে। সে অভয়নগর উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলার মাষ্টার মাইন্ড হিসাবে চিহ্নিত। সে ঐ হত্যা মামলারওু আসামী। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আসামীর রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। আগে থেকেই বিস্তারিত কিছু বলা যাচ্ছেনা। তদন্ত পর্ব শেষ হলেই সবটা ক্লিয়ার হবে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













