মোক্তার হোসেন ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২২পিচ ফেনসিডিলসহ আরাফাত হোসেন (৩২) ও সোহেল রানা (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার চটকাবাড়িয়া ও গোপিনাথপুর মাঠের ক্যানেলের সড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আরাফাত হোসেন ঝিনাইদহ শহরের ওয়ারলেস পাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে ও সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায়, ওই এলাকায় মাদকের কারবার হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদকের কারবারের সাথে জড়িত ছিল। ওসি সাইফুল ইসলাম জানান, আলমডাঙ্গা এলাকা থেকে একটি মাদকের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবককে তাড়া করে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি কাগজের কার্টুনের মধ্যে লুকিয়ে রাখা ২২পিচ ফেনসিডিল জব্দ করা হয়। মাদকের মামলায় তাদেরকে কোর্টহাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














