স্টাফ রিপোর্টার : যশোরে পৃথক অভিযানে দেড় কোটি টাকার মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দশটা থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত জেলার বেনাপোল পোর্ট থানা ও যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে এ বিপুল পরিমানের মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ১৮৬ কেজি গাঁজা ৭৪৯ বোতল ফেনসিডিল, ভারতীয় প্রসাধনী, ঔষধ, আতশবাজি, ভারতীয় ট্রাক। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে বেনাপোল স্থল বন্দরের ২২ নম্বর সামনে অভিযান চালিয়ে একটি ভারতের ট্রাক আটক করেন। পরে ট্রাকটিতে তল্লাশি করে ১৮৬ কেজি গাঁজা ও ৭৪৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় বিভিন্ন প্রসাধনী, ঔষধ এবং বাজি জব্দ করেন। এই ঘটনায় একটি ভারতীয় ট্রাক জব্দ হলেও কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এবিপুল পরিমাণ মাদকদ্রব্য সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপর এক অভিযানে, যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের এসআই আরিফ হোসেন, এসআই শামীম হোসেন ও এসআই সাদ্দাম হোসেনের সমন্বয়ে একটি চৌকস দল জেলার শার্শা উপজেলার শিকারপুর আরিফ হোসেনের বাড়ির সামনে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর বেনাপোল রায়পুর গ্রামের আব্দুল মান্নান মোড়লের ছেলে সালাউদ্দিন (৩৫) ও যশোর কোতোয়ালি থানা এলাকার কৈখালী গ্রামের মকবুল হোসেন মীরের ছেলে মীর আসলাম হোসেন (৪৫)। প্রেস ব্রিফিংকালে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, যশোরে পুলিশের মাদক বিরোধী অভিযান বৃদ্ধি করা হয়েছে। এর ফলশ্রুতিতে গতকাল রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যশোর জেলা পুলিশের পৃথক ২টি অভিযানে মোট ২১৩ কেজি গাঁজা, ৭৮৯ বোতল ফেনসিডিল, ভারতীয় প্রসাধনী,ভারতীয় ঔষধ, ভারতীয় বাজি ও ১টি ভারতীয় ট্রাকসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত থাকার দায়ে দুই পাচারকারী আটক করতে সম হয়েছে পুলিশ। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানায় দু’টি মাদক মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














