সাতক্ষীরা প্রতিনিধি ঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে । রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ- সভাপতি শেখ আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান,মহিলা বিষয়ক সম্পাদক শেফালী পারভীন, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন, কলারোয়া উপজেলা সহ সভাপতি এবাদুল ইসলাম, কলারোয়া উপজেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। এসময় জেলা ও উপজেলার সকল ইউনিয়নের জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সদস্যগন উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তারা বলেন, ১৯৭৫ সালের বঙ্গবন্ধুর জারিকৃত প্রজ্ঞাপন আলোকে গ্রাম পুলিশ বাহিনীকে দ্রুত জাতীয়করন করতে হবে। এছাড়া ১৯৭৬ সালে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু পরিপত্র প্রেরন করা হলেও ৫০ বছরেও তা বাস্তবায়ন করা হয়নি। মানববন্ধনে বক্তারা আরো বলেন, সীমিত বেতনে তারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। নিম্ন বেতনে নিজ সন্তানদের লেখাপড়া করা ও পরিবারের চাহিদা পুরনে তারা ব্যর্থ হচ্ছেন। বক্তারা এসময় অসহায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরী জাতীয়করণ করে পরিবারের সদস্যদের পাশে দাড়ানোর আহবান জানান।##
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...













