ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ দু’টি পরিবারের রাজনৈতিক মতপার্থক্যের ভিন্নতায় প্রেমিক-প্রেমিকার প্রেমজ সম্পর্ক অতঃপর বিয়ে মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবার। উপরন্ত প্রেমিক জুয়েল মাহমুদ রানার বিরুদ্ধে অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন প্রেমিকা মোছাঃ সামিয়া নাজাত। মঙ্গবার (১৫নভেম্বর) সকালে ঝিকরগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সামিয়া নাজাত। তার দাবি, প্রেমিক রানার পরিবার আওয়ামীলীগ সমর্থক ও আমার বাবা-মা বিএনপি ও বোন ভগ্নিপতি জামায়াত সমর্থক। ঘটনাটি উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সামিয়া নাজাত দাবি করেন, আমার বাবা-মা ও আত্মীয়-স্বজনেরা অন্যের দ্বারা প্ররোচিত ও প্রলুব্ধ হয়ে আমার স্বামী জুয়েল মাহমুদ রানা’র বিরুদ্ধে আমাকে অপহরণ, নারী ও শিশু নির্যাতন, জাল-জালিয়াতি, প্রতারণা ইত্যাদি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক একাধিক যড়যন্ত্রমূলক মামলা দায়ের করে চলেছে। আমি আপনাদের মাধ্যমে এই যড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। ঘটনার বিবরণে তিনি আরো বলেন, আমি মাটিকোমড়া মাধ্যমিক বিদ্যালয় হতে আগামী ২০২৩শিক্ষা বর্ষে একজন এসএসসি পরীক্ষার্থী। আমাদের নিকটতম প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী মোঃ লাল্টু হোসেনের ছেলে এইচএসসি পাশ জুয়েল মাহমুদ রানা’র সাথে গত ৩বছর পূর্ব হতে পরস্পরের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারের জানাজানি হলে আমার বাবা মোঃ মুজিবর রহমান ও মা খাদিজা খাতুনসহ পরিবার ও আত্মীয়-স্বজন বিষয়টিকে মেনে নিতে পারেনি। বরং, তারা আমাদের এই সম্পর্ক ঘিরে নানা রকম চক্রান্ত-ষড়যন্ত্র শুরু করে। আমাদের সম্পর্কের ঘটনাটি জানাজানির পর আমার বাবা-মা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে পুলিশ আমাদের উভয়কে উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায় এবং আমাকে আমার বাবা-মা’র জিম্মায় দেন। আমার বাবা-মা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক আমার বড় বোন-ভগ্নিপতি’র সাতক্ষীরা জেলা সদরের পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের পাশের একটি ভাড়া বাড়িতে ২৮দিন আটকে রেখে জন্ম নিবন্ধনে আমার বয়স বাড়িয়ে আমাকে গোপনে অন্যত্র বিয়ে দেওয়ার চক্রান্ত-ষড়যন্ত্র আটতে থাকে। বিষয়টি আমি বুঝতে পেরে সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে আসি। পরদিন আমরা যশোরের বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে গিয়ে এফিডেভিটের মাধ্যমে আবারও মুসলিম শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি বর্তমানে শাশুড়ীর হেফাজতে স্বামী সংসারে আছি এবং আমি ৩মাসের অন্তঃস্বত্বা। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, তার শ^াশুড়ি নাজমা বেগম, ফুফু শ^শুর মোঃ আলী কদর, প্রতিবেশী মোঃ মধু গাজী প্রমুখ।
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত ১২ টায় মারামারির মামলায় সাজাপ্রাপ্ত...














