আজ ১৯ নভেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি নিয়মিত টহল দল যশোর জেলা চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে অত্যান্ত চৌকষতার সাথে একটি সীমান্ত টহল পরিচালনা করে। উক্ত টহল পরিচালনাকালে মেইন পিলার ৩৮/৮৫-টি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৎসমপুর মাঠের মধ্যে দুইজন বাংলাদেশী কৃষককে কৃষি ক্ষেত ত্যাগ না করে সীমান্ত এলাকায় ঘোরাঘোরি করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা অতিদ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পাশাপাশি ভারতের সীমান্ত অঞ্চলে শূন্য লাইন বরাবর আরও দুইজনকে সন্দেহজনক চলাচলে দৃশ্যমান হলে টহলদল নিশ্চিত হয় তারা কোন অবৈধ কাজের জন্য নিয়োজিত রয়েছে। এমতাবস্থায় ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে সীমান্ত অঞ্চলে চিরুনী অভিযান চালানো হলে একটি মরিচ বাগানের ভিতরে মাটির নিচে লুকায়িত অবস্থায় দুটি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দ্বারা আবর্তিত চারটি বড় স্বর্ণের বান্ডেল পাওয়া যায় যা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৯.২৮০ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ৮,৩৫,২০,০০০/- (আট কোটি পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা। পলাতক দুইজন আসামীদ্বয়কে আটক করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে। স্বর্ণ চোরাচালানরোধে বিজিবি’র অভিযান চলমান থাকবে। আটককৃত স্বর্ণ প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে সরকারী ট্রেজারীতে জমা করা হবে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














