ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সাথে বুধবার দুপুরে তার কার্যালয়ে প্রেসকাব ফুলতলার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় প্রেসকাব ফুলতলার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ^াস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী রাজু, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সাংবাদিক অনুপ কুমার বিশ^াস, জসিম উদ্দিন, এম এম জাকির হোসেন, ইমরানুর রহমান বিপ্লব, শামীম হোসেন প্রমুখ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ ৩৪ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এর পূর্বে তিনি খুলনার বিআরটিতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। গত ২৮ নভেম্বর তিনি ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। ফুলতলার উন্নয়ন ও সমৃদ্ধি করার প্রত্যয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














