মালিকুজ্জামান কাকা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের উৎসবমূখর পরিবেশে কার্য নির্বাহী কমিটির ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের ভোটের মাধ্যমে জাহিদ হাসান টুকুন সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। তার অর্জিত ভোটের সংখ্যা ২৩৪। গতকাল ১ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট যশোর ইউনিটের ভোট শুরু হয় সকাল ৮ টায়। চলে বিকাল ৩টা পর্যন্ত। এবার মোট ভোটারের সংখ্যা ছিল ৬৯০। এর মধ্যে ভোটধিকার প্রয়োগ করেন ৪০৫ জন । জাহিদ হাসান টুকুন ২৩৪ ভোট পেয়ে পুনরায় সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সেচ্ছাসেবকলীগের যশোর শাখার সভাপতি আসাদুজ্জামান মিঠু পেয়েছেন ১৫৭ টি ভোট। জাহিদ হাসান টুকুন ৭৭ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বিজয়ী হন। ১৪ টি ব্যালট বাতিল হয়েছে। পদাধিকার বলে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ই্্উনিটের চেয়ারম্যান। এছাড়া বীনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন (৫২৬)। এছাড়া কার্যকরী সদস্য নির্বাাচিত হয়েছেন খন্দকার মাহফুজুল হক ফারুক (১০৬), এ্যাডভোকেট গাজী আব্দুল কাদের (৪৬১), মুস্তাক হোসেন শিম্বা (২৭৪), এস এম আক্তারুজ্জামান তুহিন (৭১) ও মাহমুদ হাসান বিপু (১৬৩)। শুধু সেক্রেটারি পদে নির্বাচন অনষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর। এছাড়া দীপক কুমার রায় ও এ্যাডভোকেট শাহারিয়ার বাবু নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর বলেন, নির্বাচন প্রক্রিয়া পুরোটাই সুন্দর ও সাবলীল ছিল। ভোটাররা ভোটের দিন যথাযথ পরিবেশে শান্তপূর্নভাবে ভোট দিয়েছেন। প্রশাসনের সদস্যরাও ভোটের মাঠের পরিবেশ সুন্দর রাখতে পরিশ্রম করেছেন। ভোটের মাঠে প্রানান্ত পরিশ্রম করেছেন রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের সকল সদসগণ। ভোটকে কোনভাবে প্রশ্নবিদ্ধ করা যাবেনা। কেননা পরিবেশ ছিল খুবই সুন্দর।
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজ
যশোর অফিস : যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো...
খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
যশোর অফিস : খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার...
যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাঁধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ
যশোর অফিস : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল
যশোর অফিস : যশোর শহরের বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
সোমবার (২...
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...














