উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের পল্লীতে স্বামীর সাথে অভিমান করে এক সন্তানের জননী’র আত্মহত্যা। নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্ৰামের আলমগীর শরীফের বাড়িতে এক ভাড়াটিয়া তার স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্য হওয়ায় এক সন্তানের জননী স্ত্রী তাহেরা বেগম। মঙ্গলবার (২০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২-৩০ মিনিটের সময় তাহেরা বেগম (২২) নামের ওই এক সন্তানের জননী বৈদ্যুতিক পাখার সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।আত্মহত্যাকারী তাহেরা বেগম,নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্ৰামের আনিস শেখের মেয়ে। তাহেরা বেগমের শশুর বাড়ী,খুলনার তেরখাদা উপজেলার বলক ধুনা গ্ৰামের দীন ইসলামের স্ত্রী। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়,তাহেরা বেগম তার (১৭ মাসের) শিশু ছেলে ইসমাইল কে মারধর করায় ছেলের বাবা ক্ষুব্দ হয়ে স্ত্রী’র মুখে একটি থাপ্পড় মারে। এসময় স্ত্রী তাহেরা শিশু বাচ্চা ও স্বামীকে ঘরের বাইরে রেখে ঘরের দরজা দিয়ে বোরকা পরে বসে থাকেন এবং কিছু সময় পরে গলাই শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এসময় স্বামীসহ ওই বাড়ির ৩-৪ জন ঘরের দরজা জানালা খুলার জোর চেষ্টা করে এবং আত্মহত্যা না করার জন্য সকলে মিলে তাহেরা বেগমকে অনুরোধ করেন। অবশেষে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তাহেরা বেগমকে ইলেকট্রিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। দ্রুত বৈদ্যুতিক পাখার থেকে ঝুলন্ত তাহেরাকে নামিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনা স্থানে এসে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠান,এবং পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে প্রকৃত মৃত্যুর কারন।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














