সাইফুল ইসলাম:শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় কয়েক শো বছরের স্মৃতি বহন করছে মূঘল আমলে নির্মিত একটি মসজিদ যা বর্তমানে বাইতুন নূর জামে মসজিদ নামে পরিচিত।প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল অনেক দিন।তবে বর্তমানে কয়েক বছর পর পর গ্রাম্য অর্থায়নে সংস্কার করে মূল মসজিদের চারিপাশের কিছু অংশ বৃদ্ধি করে চলছে নামাজ পড়ার কাজ।উপজেলা সদর আড়পাড়া থেকে ২কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে গোপালগ্রামে অবস্থিত এ মসজিদটি ৬০ফুট লম্বা ও ৪০ফুট চওড়া।এ গ্রামের তৎকালীন সমাজ চিন্তক কলিম উদ্দিন শিকদার ওরফে বড় শিকদার ও কাতলী গ্রামের মুসলিম জমিদার হযরত শাহসুফি জমির উদ্দিন আহমদের আহবানে সাড়া দিয়ে মসজিদটি নির্মাণ করেন মুঘল সম্রাট আকবর বলে জানা গেছে।সরেজমিন ঘুরে দেখা যায়,টালির ইটের তৈরি ৪০ইঞ্চি পুরু দেয়ালের চারপাশে শিউলী,গোলাপ,গাদা,পদ্ম বিভিন্ন ফুল ও লতাপাতার কারুকার্য খোদাই করা আছে।মসজিদের ৪টি মিনারের ৩টিই ভেঙে পড়েছে।মূল মসজিদ ঘরের ২টি জানালাসহ ৩টি দরজার ২টিই অকেজো হয়ে আছে।মসজিদটি নির্মাণে কোন রডের ব্যবহার করা হয়নি।এর গায়ে আরবি ও উর্দুতে লেখা ইসলামী গজলগুলো ঝলছে যেতে শুরু করেছে।তবে মসজিদের ভেতরকার মেহরাব ও দেয়ালে অঙ্কিত কারুকার্য, দেয়ালের সংস্কার পূর্বক কার্যপোযোগী করা হয়েছে।উপজেলার গোপালগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লাগায় এখন গ্রামটি আর অজপল্লী নেই। উপজেলা সদর থেকে পাকা সড়ক পথ তৈরি হয়েছে।এখন শুধুমাত্র প্রাচীন নিদর্শনের এই মসজিদটি পূর্ণ সংস্কার করে প্রাচীন এতিহ্য রক্ষা করা জরুরি বলে মনে করছেন অনেকেই।মসজিদের মোয়াজ্জেম ইউনুস আলী জানান,বাপ-দাদাদের কাছ থেকে শুনে আসছি মসজিদটি তারও আগে তৈরি হয়েছে মসজিদটি কারা তৈরি করেছে এবং কখন তৈরি করেছে এ ব্যাপারে নির্দিষ্ট কোন তথ্য দিতে পারবো না তবে সরকারি অর্থায়নে মসজিদ সংরক্ষণ পূর্বক নির্মাণ করে কারুকার্য বৃদ্ধি করলে শালিখা উপজেলার তথা পুরো বাংলাদেশের একটি নিদর্শন স্পটে পরিণত হতো।গ্রামের ইমাম হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম জানান,মসজিদটি দীর্ঘ কয়েকশো বছরের স্মৃতি বহন করছে যা একসময় মসজিদের একটি খোদাই করা সাল দেখে অনুমান করা যায় তবে বর্তমানে গ্রামবাসীর কারণে মূল গম্বুজ থেকে কয়েক ফুট বেশি জায়গা জুড়ে সংস্কার করা হয়েছে যাতে করে আমরা গ্রামের মানুষ সেখানে নামাজ পড়তে পারি।পার্শ্ববর্তী পুকুরিয়া গ্রামের ধলা কাজী জানান,ছোটবেলায় যখন মসজিদ দেখতে যেতাম তখন মাথা পূর্ণ উঁচু করে দেখতে হত কারন মসজিদটি অনেক উঁচু ছিল।এছাড়াও পার্শ্ববর্তী কযয়েক গ্রামের বেশ কিছু প্রবীণ লোকদের সাথে কথা বললে তারা জানান,ছোটবেলা থেকে শুনে আসছি মসজিদটি মাটির নিচ থেকে উঠেছে।কেউ কেউ আবার জানান,মসজিদটি নাকি জিনেরা তৈরি করেছে।তবে মসজিদ নিয়ে নানা লোকের নানা মত থাকলেও মসজিদটি যে মুঘল আমলের তৈরি তার সুনির্দিষ্ট প্রমাণও দিয়েছে এলাকাবাসী।৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাজান মোল্লা জানান,মসজিদটি অনেক পুরাতন,কয়েক পুরুষের স্মৃতি বহন করছে তাই মসজিদটি সরকারি কোন সহযোগিতা পেলে একটি নিদর্শন স্পটে পরিণত হতো।মুঘল আমলে তৈরি হওয়া এ মসজিদ নিয়ে নানা গল্প থাকলেও বর্তমানে সেখানে গোপালগ্রাম,শ্রীহট্ট দিঘীসহ আশেপাশের বিভিন্ন গ্রামের শিশুদেরকে আরবি শিক্ষা দেওয়ার পাশাপাশি গোপালগ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের প্রার্থনার একটি অন্যতম জায়গা।তাই মসজিদটি পুনঃনির্মাণ করে দৃষ্টিনন্দন একটি নিদর্শন ইস্পটে পরিণত করা যায় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...














