কয়রা খুলনা প্রতিনিধি : খুলনার কয়রা সদরের বড় দুই ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে দুই ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান দুটির মধ্যে বিসমিল্লাহ হার্ডওয়্যারে আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে ও বাবর স্যানেটারি র প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আগুনের তাপে পার্শ্ববর্তী সাগর নার্সিংহোমের জানালার গ্লাস ফেটে চৌচির হয়েছে। শুক্রবার বেলা সোয়া একটার দিকে অগ্নি কান্ডের এই ঘটনা ঘটে। ওই সময় জুমার নামাজে থাকায় রাস্তাঘাটে লোকজন কম ছিল সে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে খবর পেয়ে কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুই প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিস কয়রা ইউনিটের টিম লিডার গোলাম মোস্তফা জানান খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। বিসমিল্লাহ হার্ডওয়ারের মালিক আলহাজ্ব ইয়াকুব আলী ও বাবর স্যানিটারিজের মালিক আলহাজ্ব আব্দুল গনি বলেন, আজ শুক্রবার দোকান বন্ধ করে আমরা জুমার নামাজে ছিলাম কিন্তু কিভাবে যে আগুন লাগল এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না। কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হলো তা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














