কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় জব্দকৃত ১৫ মন ভেজাল মধু ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ দেলোয়ার হোসেন এর উপস্থিতিতে পানিতে ফেলে দিয়ে এই মধু ধ্বংস করা হয়। প্রসঙ্গত ২০২২ সালের নয় নভেম্বর কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে কয়রা সদরের রিমা ফার্নিচারের সামনে রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮ টি প্লাস্টিকের গ্রামে ভরা ১৫ মন মধু জব্দ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে, জব্দকৃত এ মধু ভেজাল কিনা যাচাইয়ের লক্ষ্যে আলামত হিসাবে কিছু মধু বি এস টি আই খুলনা বরাবর প্রেরণ করা হয়। পরীক্ষায় জব্দকৃত মধুর নমুনাটি অকৃতি কার্য হয়েছে মর্মে উপ-পরিচালক রসায়ন বিএসটিআই খুলনা মতামত প্রদান করলে ১০ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো: দেলোয়ার হোসেন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভেজাল এ মধু পানিতে ফেলে ধ্বংস করা হয়।##
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














