ঝিনাইদহের দাদিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

0
218

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দাদিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে নাতি আব্দুল মান্নানকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুশিয়া খাতুন (৮৬)। তিনি ওই গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে ঘরের বারান্দায় বসে ছিলেন রুশিয়া খাতুন, আব্দুল মান্নান ও তার মা। একপর্যায়ে মান্নান তার কাছে থাকা হাতুড়ি দিয়ে দাদির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান রুশিয়া খাতুন। পরে স্থানীয়রা এসে মান্নানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আটক আব্দুল মান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here