স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ,(ঝিনাইদহ) : কালিগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহরের পুরাতন গোহাটা মসজিদ রোডে অবস্থিত “গাজি পাঞ্জাবী টেইলার্স ” নামক ব্যবসায়ী প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। কালিগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে উক্ত সহায়তা প্রদান করেন কালিগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ৯ মার্চ বেলা ১২ টার দিকে অনানুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুল ইসলামের হাতে ৫ হাজার টাকার চেক,এক বস্তা চাল,ডাল,পেয়াজ,আলু,তেল তুলে দেন সাংসদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ।এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, কালিগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ইন্তাদুল ইসলাম ইন্তাসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ,সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু,কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ এবং স্থানীয় ব্যবসায়ী সদস্যরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনিরুল ইসলাম তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,আগুনে আমার দোকান পুড়ে গেছে শুনে ওইদিনই তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আমার দোকানে ছুটে আসেন। আজ আবার তাদের সামর্থ্য অনুযায়ী আমাকে সহায়তা প্রদান করলেন। এই সংগঠনের প্রতি আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, ৭ মার্চ দিবাগত রাত প্রায় ১১ টার দিকে গাজি পাঞ্জাবী টেইলার্স নামক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে মুহূর্তে তার দোকানে থাকা সকল কাপড় পুড়ে যায় এবং তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














