কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকা থেকে পুলিশ পাঁচশ পিস ইয়াবাসহ তিন মাদক পাচজারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পয়রা চত্তরে একটি ফলের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চাপড়ি গ্রামের দয়াল চন্দ্রের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস (৩৫), একই গ্রামের মুন্সি রফিকুলের ছেলে সেনাবাহিনী থেকে চাকরীচ্যুত মোঃ তৌহিদুল ইসলাম (৩৬) ও নৃশিংহপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ হযরত আলী (২০)। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, মাদকের চালান যাওয়ার তথ্য পেয়ে পুলিশ সুপার মোঃ আশিকুর রহমানের নির্দেশে পুলিশের একটি টহলদল শহরের পায়রা চত্বরে অবস্থান গ্রহন করেন। এ সময় এক মাদক ব্যবসায়ী দিপ্ত ঘটনাস্থলে পৌছালে পুলিশ তাকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক তৌহিদ ও হযরত আলীকে গ্রেফতার করে। এদিকে ঝিনাইদহ র্যাব হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর এলাকায় তল্লাসী চৌকি বসিয়ে তিন কেজি গাঁজাসহ কুষ্টিয়ার পিয়ারপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে শাহিনুর রহমান ঠান্ডুকে আটক করে। একই দিন শৈলকুপা বাজারের চৌরাস্তার মোড় থেকে ১৯৫ পিস ইয়াবাসহ শৈলকুপার বিজুলিয়া গ্রামের বিল্লাল জোয়ারদারের ছেলে হৃদয় জোয়ারদারকে গ্রেফতার করে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














