মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা ঃ সাতক্ষীরার কালিগঞ্জের বালাপোতা বাবার ধাম থেকে দুটি স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় আটক হয়েছে দুই মহিলা। থানা পুলিশে সোপর্দ করলেন ইউপি চেয়ারম্যান। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বাঁশদহা গ্রামের বৃন্দাবন মজুমদারের ভার্সিটি পড়ুয়া মেয়ে জিতা মজুমদার (২২) ও শ্যামনগরের কলবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা কল্পনারানী গাইন (৩৮) এর নিকট থেকে ১৪ আনা ও ৯ আনা ৩ রতি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই হয়। জিতা মজুমদারের চেইন কেটে পালানোর সময় ছিনতাইকারী চক্রের দুই মহিলা সদস্য সাজিদা ওরফে স্বপ্না (২৩) ও পারভীন (২৫) কে আটক করে। কিন্তু ছিনতাই চক্রের সদস্য একাধিক হওয়ায় চেইন অন্য কারো হাতে দিয়ে দেয়। তারা বলেন তাদের দুই জনের বাড়ি সিলেট কিন্তু রংপুর বস্তিতে থাকে। তাদের কথামত তারা দুজনেই স্বামী পরিত্যক্তা এবং দুইজনের একটি করে মেয়ে আছে। বাবার ধাম কর্তৃপক্ষ ছিনতাই চক্রের সদস্যদের আটক করে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আনলে চেয়ারম্যান মোজাম্মেল হক তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান দুই মহিলা আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














