মশেপুর(ঝিনাইদহ)অফিস ঃ রোববার দিবাগত রাতে মহেশপুর উপজেলার জলিলপুর বটতলা তেমাথা নামক স্থান থেকে মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ কলেজপড়ুয়া প্রেমিক-প্রেমিকা আটক। এলকাবাসী ও মহেশপুর থানা সূত্রে প্রকাশ, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই সুব্রত রায় ২জনকে জলিলপুর বটতলা থেকে আটক করে। এ সময় অপর ২জন পালিয়ে যায়। এ বিষয়ে এসআই সুব্রত রায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জলিলপুর বটতলায় ঔৎ পেতে ছিল। দুই মোটরসাইকেলে দুই নারীসহ ৪জনকে দাড়ানোর জন্য সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তাদেরকে ধাওয়া করে ঝিনাইদহ কাঞ্চনপুর এলাকার মৃত বাবুর আলীর ছেলে মাসুম বিল্লাহ(২৫) ও শৈলকুপা থানার দুধসর গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে মুনিয়া উম্মেজান পপি(২১) কে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। মাসুম বিল্লাহ জানায়, সে ঝিনাইদহ কেসি কলেজে পড়ে এবং মুনিয়া জানায়, সে ঝিনাইদহ পলিটেকনিক্যাল কলেজে লেখাপড়া করে। এ ব্যাপারে মাদক আইনে মহেশপুর থানায় ৪জনকে আসামী করে একটি মামলা হয়েছে। যার নং-১৮(৪)২৩। অপর পলাতক ২জন আসামী হলেন,উদয়পুর গ্রামের মোতালেব চৌধুরীর ছেলে জসিম উদ্দিন ও ঝিনাইদহ পাগলা কানাই মাদক সম্রাজ্ঞী অনামিকা আফরোজ মুক্তা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














