সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায় মাটির স্বাস্থ্য সুরক্ষায় কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে দুইদিনব্যাপী প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ১৭ এপ্রিল (সোমবার) বিকালে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, উপজেলা কৃষি অফিসার মো: আলমগীর হোসেন প্রমুখ। উক্ত প্রশিক্ষণে অনেক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাটির জৈব উপাদান যথাযথ মাত্রায় রাখতে ও মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। তিনি কৃষকদের মাঝে এই সারটি আরও জনপ্রিয় করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এছাড়া তিনি আশা প্রকাশ করে বলেন যে, অদূর ভবিষ্যতে এই সারের ব্যাপকতা সর্বত্র ছড়িয়ে পড়বে যার সুফল ভোগ করবে দেশের আপামর জনগণ। তিনি উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদেরকে তাদের এই প্রশিক্ষণের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর আহবান জানান। পরবর্তীতে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















