স্থানীয়রা জানায়, সকালে বয়ারগাড়ী বিলের মাঠে শাখাওয়াতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল।তবে ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে দাবি করছে প্রত্যক্ষদর্শী তিন যুবক। তারা হলেন-দিঘলগ্রামের শিহাব উদ্দিন, পিড়াগাথী গ্রামের জাহিদ হোসেন ও আব্দুর রহমান রুবেল।প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান রুবেল বলেন, আমরা রাত ৩টার দিকে চাপড়ী গ্রাম থেকে চারজন ইজিবাইকে দিঘলগ্রাম যাচ্ছিলাম। পথে ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পাই রাস্তায় রশি টাঙানো রয়েছে। আমরা রশি দেখে ইজিবাইক থামিয়ে পেছাতে থাকি। সেসময় ৫/৬ জন লোক এসে আমাদের কাছ থেকে টাকা, মোবাইল কেড়ে নেয়। আমি ইজিবাইক পেছাতে গিয়ে মাঠের মধ্যে নামিয়ে দিই। আমার কাছ থেকে টাকা আর মোবাইল নিয়ে নিলে আমি দৌঁড়ে পালিয়ে যায়। পরে ডাকাডাকি করলে গ্রামের লোক এসে পড়ে। এসে দেখি শাখাওয়াত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে বলে দাবি তাদের।এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছি। যার মালিককে খুজছি। এটি ছিনতাইকারীদের হাতে হত্যা নাকি ওই যুবকরা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














