আলাউদ্দিন ভ্রামমান প্রতিনিধি : পাকিস্তানে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস পাকিন্তান ইউনিভার্সেল’ বিভাগে সেরা মুকুট জয় করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের মনির আহাম্মদের মেয়ে কপোতাক্ষী চঞ্চলা ধারা। এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান কানাডা ভিত্তিক পাকিস্তান প্যাজেন্ট ওয়ার্ল্ড। প্রতিযোগিতায় দুই হাজার তরুণী অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতাটির অফিসিয়াল ফেসবুক পেজ ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ থেকে এই তথ্য জানা গেছে। কোটচাঁদপুর শহরের মনির আহাম্মেদ খবর নিশ্চত করে জানান, গত বুধবার (৩১ মে) লাহোরের প্র্যান্ড পাম হোটেলে বসে প্রতিযোগিতার চূড়ান্ত আসর। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চঞ্চলা ধারার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলে হাততালি দিয়ে তার এই অর্জনকে স্বাগত জানান। সেরার মুকুট জয় করে সংবাদমাধ্যমকে চঞ্চলা ধারা বলেন, ‘এটা আমার কাছে সত্যিই অবিশ্বাস্য। জানতাম না যে, বিজয়ী হব। তবে লক্ষ্যটা ছিল সেরা হওয়ার। সেভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম। প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত ছিল আমার জন্য চ্যালেঞ্জের।’ পেশায় চিকিৎসক চঞ্চলা ধারা এখানেই থেমে থাকতে চান না। এগিয়ে যেতে চান সামনে। বিজয়ী চঞ্চলা ধারা করাচির কায়েদে আজম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে পাকিস্তান পিজি হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














