এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি:: কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার(১৯ জুন) সকাল ১১ টায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইউনুছ আলী, উদ্ভিদ সংরক্ষন কর্সকর্তা জিয়াউল হক জিয়া সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলার ১ হাজার ৩ শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ধান বীজ ৫ কেজি, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে রোপা আমন ধানের ( উফষী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণাদনা কর্মসূচি বাস্তবায়নেে আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













