যশোর : যশোর জেলা তথ্য অফিসের, ব্যবস্থাপনায় ২৯ আগস্ট, ২০২৩ মঙ্গলবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা যুব উন্নয়ন অধিদপ্তর, যশোরের হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা জনাব আলী হোসেন মনি, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব এ, এইচ, এম মুযহারুল ইসলাম মন্ট, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আফজাল হোসেন দোদুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। অতিথিরা বঙ্গবন্ধুর জীবনী, আদর্শ, রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা ও তাঁর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নের কথা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সভাপতিত্ব করেন, সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালকবৃন্দ ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, যশোরের প্রায় দেড়শতাধিক প্রশিক্ষণার্থী।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














