প্রেমবাগ প্রতিনিধিঃ অভয়নগরের প্রেমবাগের পাকেরগাতী গ্রামে সোমবার দিবাগত রাত ৮টার দিকে ৬ষ্ট শ্রেনীর ছাত্রী মাবিয়া খাতুন (১১) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পাকেরগাতী গ্রামের জাফর গাজীর মেয়ে এবং মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী মাবিয়া। এ ঘটনায় ঐদিন রাতে নিহতের বাবা অভয়নগর থানায় নিজে বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর সৎ মায়ের সাথে ঝগড়া বিবাদ হয় মাবিয়া খাতুনের। অভিমানে নিজের বাড়িতে ঢাবার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মাবিয়া । তার পিতা জাফর গাজী ও ফুফু শিরিনা বেগম লাশ উদ্ধার করেন। এর আগে তার মা হীরা বেগম আত্মহত্যা করে মারা গেছেন জানান এলাকাবাসী । মাবিয়ার পিতা জাফরগাজী জানান, আমি ভ্যান চালিয়ে সোমবার রাতে বাড়িতে আসলেই মেয়ে মাবিয়া খাতুন কলম,খাতা কিনে দেয়ার কথা বলে। আমি পরে কিনে দেওয়ার কথা বলি। এ বিষয় নিয়ে তার সৎ মায়ের সাথে কথা কাটাকাটিও ঝগড়া-বিবাদ হয়। পরে দেখি আমার বোন শিরিনার ঘরে যেয়ে মাবিয়া গলায় ওড়না পেচিয়ে ডাবার সাথে ঝুলে আছে। আমি যেয়ে ডাবা থেকে নামিয়ে ফেলি, আমরা পরিবারের সদস্যরা ততক্ষণাৎ অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কতর্ব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃমামুউর রশীদ জানান, মাবিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হযেছে।পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। অভয়নগর থানা পুলিশের এস আই বিমান তরফদার জানান, লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। মেয়ের পিতাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক পর্যায়ে পরিবারের পক্ষ থেকে মেয়ের পিতা বাদী হয়ে অভয়নগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করে। মামলা নং ৪০। মর্গে পাঠানোর পর ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান অভয়নগর থানার এস আই নিয়ামুল হক।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














