কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিার্বচন কমিশনে অত্যান্ত দক্ষ ও মানবিক অফিসার হিসেবে পরিচিত মোঃ রোকুনুজ্জামান সিনিয়র জেলা নির্বাচন অফিসার হিসেবে ঝিনাইদহে বদলী করা হয়েছে। এর আগে তিনি খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, গত ২৯ আগষ্ট নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে তিনি উপ-সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। মোঃ রোকুনুজ্জামান এর আগেও ঝিনাইদহে জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ব্যক্তি জীবনে অত্যান্ত সদালাপী ও মানবিক অফিসার হিসেবে ঝিনাইদহে পরিচিত লাভ করেন। তার বদলীর কারণে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে নির্বাচন সংশ্লিষ্ট কাজে গতি ফিরে আসবে বলে সেবাগ্রহীতারা মনে করেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সাক্ষরিত এক আদেশে বলা হয়, মাঠ পর্যায়ে কর্মরত ৯ জন কর্মকর্তাকে জনস্বার্থে পদায়ন বা বদলী করা হয়। এর মধ্যে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছালেককে ঝালকাঠি জেলা নির্বাচন কার্যালয়ে এবং খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতার্ মোঃ রোকুনুজ্জামানকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হিসেবে ঝিনাইদহে বদলী হয়। আগামী ২১ সেপ্টম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্তি হতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














