স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। গতকাল রোববার সকাল সাড়ে দশটায় সুন্দলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাঁড়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের সদস্য আঃ রউফ মোল্যা, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিলসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সমিরন সরকার। পরে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে নতুন কাপড় তুলে দেন অতিথিবৃন্দ। বস্ত্র বিতরণ শেষে বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। এদিকে রোববার অভয়নগরের চলিশিয়া, পায়রা, প্রেমবাগ, শুভরাড়া, বাঘুটিয়া ও শ্রীধরপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এর পক্ষ থেকে একযোগে ১০ হাজার মামুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














