আবুবকর সিদ্দিক : যশোর জেলার শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নের যাদবপুর গ্রাম। জেলা শহর থেকে গ্রামটির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এখানেই পাহাড়ি এলাকার পরিবর্তে সমতল ভূমিতে কমলা চাষ করে সফল হয়েছেন ইউসুফ আলী। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা র্প্রন্ত গোটা বাগানের চারপাশে উৎসুক দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। দূর থেকে দেখে মনে হবে এটা একটা পর্যটন কেন্দ্র। এ সবকিছুই কৃষক ইউসুফ আলীর কমলা বাগান ঘিরে। ইউসুফ আলীর বাগানে গিয়ে দেখা গেছে , প্রতি গাছে হলুদ রঙের থোকায় থোকায় কমলায় ছেয়ে গেছে পুরো বাগান, যা দেখে যে কারোরই মন ভরে উঠবে। কমলাবাগান দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে আসছের দর্শনার্থীরা। এই লেবু চীনসহ অন্য যেকোনো দেশ থেকে আমদানি করা কমলার মতোই মিষ্টি ও সুস্বাদু। নওগা থেকে বাগান দেখতে আসা দর্শনার্থী মোর্শেদ মিয়া বলেন, “ দেশের মাটিতে কমলা চাষ হচ্ছে নেটে ভিডিও দেখে বাগানটি দেখতে আশা । এত ফলন যা সত্যি আনন্দের বিষয় । জীবনে আগে কখনো চায়না কমলার বাগান দেখি নাই এই প্রথম দেখলাম। ” নিজামপুর থেকে আসা শাহাজান শিকদার বলেন, “যশোরের শার্শার মাটিতে এত সুন্দর মিষ্টি ও সুস্বাদু কমলা হতে পারে ধারণা ছিল না। ইউসুফের বাগানে না এলে এটা বুঝতে ও জানতে পারতাম না। এখানে এসে গাছে ফল দেখে খুবই ভালো লাগছে। আগামীতে আমিও এই চায়না কমলা বাগান করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। ” কমলা চাষী ইউসুফ আলী জানান, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি ৩ বিঘা ৫ কাঠা জমি ১০ বছর মেয়াদে বর্গা নিয়ে ৩৮৫টি চায়না কমলার চারা রোপন করেন। সে সময় তিনি সঠিক জানতেনও না এই গাছে কেমন ফল হবে। প্রথম বছর কিছু ফল হলেও দ্বিতীয় বছর গাছ ফলে ভরে যায়। চলতি বছর তিন বছর পূর্ণ হয়েছে বাগানের গাছের বয়স। বিগত দুই বছরের রের্কড ভেঙ্গে এবার তিনি দশ লাখ টাকায় বাগানের ফল বিক্রি করেছেন । তিনি আরও বলেন, তিন বিঘা পাঁচ কাঠা জমিতে কমলার চাষ করতে প্রথম প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়। সামান্য কিছু পরিচর্যা করলেই এ চাষে সাফল্য আসে। কমলা চাষে পোকামাকড়ের আক্রমণও কম। চলতি বছরে প্রতিটি গাছে প্রায় ৬০-৭০ কেজি কমলা ধরেছে বলে ধারণা করছে । বাগানে কাজ করছে ১০-১৫ জন শ্রমিক। ভালো পরিচর্যার কারণে ফলনও ভালো হয়েছে। তবে কৃষি বিভাগের উপর ক্ষোভ প্রকাশ করে ইউসুফ আলী আরও বলে , বাগানের কার্যক্রমের শুরুতে স্থানীয় কৃষি বিভাগের সহযোগীতা চেয়ে পায়নি বলে অভিযোগ করেন । এ বিষয়ে উপজেলার কৃষি অফিসার দীপক কুমার সাহা বলেন, শার্শার মাটিতে চায়না কমলার বাম্পার ফলন হয়েছে। আগামীতে এই কমলা চাষ বাণিজ্যিক চাষের সম্ভাবনা রয়েছে।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














