পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।১৪ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১১ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ এনগেজ প্রকল্প অফিসে ১২ জন নারীকে বিকল্প জীবিকায়নের জন্য ভার্মি কম্পোস্ট তৈরীর উপকরণ (চাড়ি, কেচোঁ, বাশঁ, টিন) বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নীপা চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী, অন্যান্য কর্মীবৃন্দ ও প্রকল্পের সদস্যবৃন্দ প্রমূখ।প্রধান অতিথি বলেন, “এই ভার্মি কম্পোস্ট তৈরীর উপকরণ বিতরণের উদ্দেশ্য হলো নারীদের বিকল্প জীবিকায়ন এবং নারীদের সাবলম্বী করে গড়ে তোলা। কৃষিতে জৈব সারের গুরুত্ব, ভার্মি কম্পোস্ট উৎপাদন করে নারীরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে। উক্ত উপকরন গুলো বাস্তবে কাজে লাগিয়ে জীবন-জীবিকার উন্নয়ন করবেন এইটাই আমাদের প্রত্যাশা। এমন পরিবেশ বান্ধব কার্যক্রম হাতে নেওয়ার জন্য সিসিডিবির এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।”
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














