সংবাদ বিজ্ঞপ্তি : বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং খাতে গণিতের প্রায়োগিক ব্যবহার ও স্নাতক পর্যায় থেকেই শিক্ষার্থীদের গবেষণা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল মডেলিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পরিবর্তিত বিশ্বে স্বাস্থ্য বিজ্ঞানে গণিতের গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।আজ বুধবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির (ইউটিএস) সিনিয়র লেকচারার ড. সুভাস চন্দ্র সাহা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মামুন মোল্লা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. জহুরুল ইসলামের সভাপত্বিতে সেমিনারে বিজ্ঞান বিভাগের ডিন ড. মো. হাফিজ উদ্দিন, রিসার্চ সেলের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনির, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সেমিনারে নিজেদের গবেষণা কর্ম তুলে ধরেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. জহুরুল ইসলাম, প্রভাষক ফি ফয়সাল আহমেদ, বিভাগটির পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী মাবসুমা জামান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদ বুলবুল, মো. আকরাম হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, মোহাম্মদ আসিফ আরেফিন, রায়হান প্রধানসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারের বিভিন্ন পর্ব পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক দীপা রায় ও প্রভাষক জে. আর. এম. বোরহান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














