স্টাফ রিপোর্টার : যশোরের মারকাস মসজিদ মাঠে শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে তাবলীগ জামাত মাওলানা সাদ গ্রুপের আয়োজনে ইজতেমা শুরু হবে। এদিন লাধিক মানুষের জামায়েতের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। যশোর জেলা তাবলীগ ইজতেমার আমির এস এম ইয়ামানুর রহমান জানান, ইজতেমার জন্যে প্রায় সাত লাখ বর্গফুট জায়গা প্রস্তুত করা হচ্ছে। গোটা মাঠ ত্রিপল ও চট দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা থেকে মুরুব্বিরা ইজতেমায় আসবেন। আরব, ইন্দোনেশিয়া, ভারত থেকে জামায়াতে আসবেন। ১৫ ডিসেম্বর ফজরের পর আমবয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হবে। আশা করা যায় প্রায় দুই লাখ মানুষের সমাগম ঘটবে ইজতেমায়। ইজতেমা মাঠের জিম্মাদার মাওলানা শফি বলেন, ইজতেমা ময়দানের সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বিশাল জায়গা জুড়ে অবস্থিত মাঠটি ত্রিপল দিয়ে ঘেরা হয়েছে। হাজার হাজার মুসল্লির পয়নিষ্কাশনের জন্য ২৫০টি টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়া দুই শতাধিক অজু ও গোসলখানা নির্মাণ করা হয়েছে। অর্ধশতাধিক মাইক টাঙানো হয়েছে। ইজতেমা মাঠে মুসল্লিদের প্রবেশের জন্য চারটি গেট নির্মাণ করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














