এম, এ সাজেদ,কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-১,( তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার(২০ ডিসেম্বর) সকাল ৯ টায় কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদমিনার চত্বরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমন্ডলীর সাথে ও মতবিনিময় হয়। মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই। এলাকার শিক্ষা বিস্তারে তিনি অতীতের মতো সকল সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, হাফিজুর রহমান, হুমায়ুন কবির মিঠু, শামসুর রহমান লাল্টু, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, বনি আমিন, উৎপল কুমার সাহা, ইব্রাহীম হোসেন, আব্দুল করিম, আব্দুস সবুর, বদরুজ্জামান বদরু, জাকাতুল্যাহ, রহুহুল কুদ্দুস, মহসীন আলি, শাহরিয়ার কবির সুমনসহ মাদ্রাসা ও হাইস্কুল পর্যায়ের ৮ শতাধিক শিক্ষকবৃন্দ।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...













