বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটে র্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোটরসাইকেল, চেতনা নাশক ঔষধ, মোটরসাইকেলের ভুয়া ব্লু বুক, নগদ টাকা ও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে আটককৃদের আদালতে সোপর্দ করেছে পুলিশ এর আগে ঢাকা, গোপালগঞ্জ ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে এই ছিনতাইকারীদের আটক করেন পিবিআই, বাগেরহাটের সদস্যরা। বুধবার দুপুরে পিবিআই কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পিবিআই, পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান এসব তথ্য জানান। আটককৃতরা হলেন, মোঃ আঃ কাদের, মোঃ বসির উদ্দিন ওরফে সাগর, মোঃ মহিউদ্দিন, ডালিম, মোঃ ইমরান মোল্লা ওরফে ইমন, মোঃ সাইফুল ইসলাম ওরফে চান মিয়া সিকদার, বাচ্চু, মোঃ আমির ফকির ও রসুল আমিন এদের বাড়ি গোপালগঞ্জ, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকা। পুলিশ জানায়, গেল ৭ ডিসেম্বর পিরোজপুর জেলার নাজিরপুর বাস স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা ছিলেন আলম হাওলাদার নামের এক ইজিবাইক চালক। নিজেকে র্যাব পরিচয় দিয়ে মোঃ বসির উদ্দিন ওরফে সাগর নামের এক ব্যক্তি আলমের ইজিবাইকে ওঠেন। পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরিয়ে আলমকে বাগেরহাটের কচুয়া থানার বাধাল বাজার সংলগ্ন একটি সড়কে প্রবেশ করেন। সেখানে ওৎপেতে থাকা বাচ্চু এসে বসির উদ্দিনকে বলে তার মোটরসাইকেল পুলিশ আটক করেছে। তখন বসির বলে কাগজ নিয়ে আয়। বাচ্চু আবার কাগজ আনতে বাড়ি যায়। বাচ্চুর আসতে দেড়ি হওয়ায় বসির ইজিবাইক চালক আলমকে বলে তুমি বাচ্চুর বাড়ি গিয়ে বল যেন ব্লু বুক নিয়ে আসে। আলম বাচ্চুর বাড়ি গেলে, চোর চক্রর আরেক সদস্য মোঃ সাইফুল ইসলাম ওরফে চান মিয়া সিকদার ইজিবাইকের তার কেটে লাইন সচল করে ইজিবাইক নিয়ে গোপালগঞ্জে চলে যায়। পরবর্তীতে ইজিবাইকটিকে প্রথমে ৬০ হাজার টাকায় এবং পরে ৮০ হাজার টাকায় বিক্রি করেন চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় ইজিবাইক চালক আলম হাওলাদার বাদী মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেন। পিবিআই, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান জানান, ইজিবাইক চালক আলমের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে চোর চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। তারা নিজেদেরকে র্যাব পরিচয় দেওয়ার পাশাপাশি নানা কৌশলে চাকলের সাথে সম্পর্ক ভাল করতেন। জুসের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে চালক খাইয়ে ইজিবাইক ছিনতাই করতেন। আলমের ইজিবাইক অনুসন্ধ্যান করতে গিয়ে আমরা আরও একটি ইজিবাইক চুরির ঘটনা উদঘাটন করি। জুসের সাথে চেতনা নাশক মিশিয়ে চালককে খাওয়ায়ে ওই ইজিবাইকটি ছিনতাই করেছিল চোর চক্রের সদস্যরা।ইজিবাইক ও ব্যাটারির ভ্যান চালকদের সতর্ক থাকার আহবান জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, অপরিচিত ও দূরের যাত্রী বহনের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয়, যাত্রীদের ছবি নিকট আত্মীয়দের মুঠে ফোনে পাঠিয়ে রাখার অনুরোধ করেন তিনি। অপ্রাপ্ত বয়স্ক ও শিশুদের কাছে ভ্যান ও ইজিবাইক না দেওয়ারও অনুরোধ করেন তিনি।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














