মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাট-০১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শেখ হেলাল উদ্দীনের নৌকার উঠান বৈঠক অনুষ্ঠান রবিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ফকিরহাটের বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের কুতুব আলী শেখ এর বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা ও কেন্দ্র কমিটির আহবায়ক মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ ও সংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী। কেন্দ্র সচিব মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, কৃষকলীগ নেতা মোঃ জামাল উদ্দিন ফকির, শ্রমিকলীগ নেতা শেখ মাহাবুর রহমান, ইউপি সদস্য ইনছান উদ্দিন, আ’লীগ নেতা আসাদুজ্জামান, নিজাম উদ্দিন ফকির ও মহিলা নেত্রী রাফেজা বেগম। এর আগে লখপুর ইউনিয়নের রাধা-বল্লভপুর দূর্গামন্দির চত্তর, কাহারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া এলাকায় অনুরুপ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ উপস্থিত থেকে বক্তৃতা করেন। উঠান বৈঠক অনুষ্ঠানে বিপুল সংখ্যাক নেতাকর্মি ও ভোটাররা উপস্তিত ছিলেন।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














