যশোর অফিস : যশোর জেলা ফুটবলদলের সদস্য আওরঙ্গজেব তার বিবাহিত স্ত্রীকে ফিরে পেতে ও স্ত্রীর ভাইদের দেয়া মামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন । রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের বক্তব্যে তিনি বলেন সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের মৃত সামছুর রহমানের মেয়ে দোলন চাঁপার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর দীর্ঘদিন তারা নড়াইলে বাসা ভাড়া নিয়ে সংসার করেন। এরপর তাদের বিয়ের কথা স্ত্রীর চার ভাই আলাল, জালাল, জামাল ও কামাল জানতে পারলে স্ত্রী দোলন চাপাঁকে ডেকে নিয়ে ঘরবন্দি করে রাখেন এবং স্বামীর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। অন্যদিকে আমাকে বিয়ে অস্বীকার করার হুমকি দেন। এরপর আমার নামে দুটি মামলা করা হয়। তার স্ত্রীর ভাইদের দায়ের করা মামলা ছিল কাবিন জালিয়াতির। যার তদন্ত করেছেন যশোর পিবিআই। পিবিআই রির্পোট আদালতে জমা দিলে তার স্ত্রীর ভাইয়েরা দ্বিতীয় চাঁদাবাজির মামলা দেয়, যেটা এখনো চলমান রয়েছে। কেবল মামলা করে তারা থামেননি ফুটবলার আওরঙ্গজেবকে নিজের এলাকা ও সমাজের মানুষের নিকট অসম্মনিত করে এবং তার পরিবারের সদস্যদের এলাকা ছাড়ার জন্য ভাড়া করা মানুষ দিয়ে হুমকি দিয়েছেন। কিন্তু তারপরও তিনি নিজের বিবাহিত স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়দলের খেলোয়াড় পিয়ারুজ্জামান পিরু, জেলা দলের ফুটবল ম্যানেজার মহিবুল হাসান ইমন, জেলাদলের ফুটবলার ছোট বাবু, ফুটবলার সরোয়ার, ফুটবলার ইকরামুল, ফুটবলার সাইমন, ফুটবলার শাহীন, ফুটবলার রিমন বাবু, পুলিশ বাবু ও আকাশ প্রমুখ।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














