(মণিরামপুর) : যশোর-৫ (মণিরামপুর) আসনে দিন-রাত গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাকে পেয়ে আবেগে আপ্লুত হচ্ছে ভোটারারও। তাঁর প্রতিশ্রতি আর ভোটারদের ওয়াদা ভারী করে দিচ্ছে ঈগল প্রতীকের পাল্লা।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে মণিরামপুর বাজারে ঈগল মার্কা প্রতীকের গণসংযোগ করেন তিনি। এরপর বিকেলে কুলটিয়া ও নেহালপুর বাজারে পথসভায় এস এম ইয়াকুব আলী বলেন, ‘আপনারা স্বাধীন ভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা আপনার গনতান্ত্রিক অধিকার। অবশ্যই আপনার বিবেক দিয়ে এই কথাটি অনুভব করবেন এবং আমার মার্কা ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল রবি, যুবলীগ নেতা সবুজ ঘোষ, শাহ জালাল, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আদিত্য মন্ডল, প্রভাত চ্যাটার্জী, লিটন দাস, মহিলা নেত্রী বীনা মন্ডল, বাসন্তী মন্ডল প্রমুখ।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














