যশোর অফিস : যশোরে পৃথক ছুরিকাঘাতে এক দিনে দু’জন খুন হয়েছে। তারা হলেন, শহরতলী ছোট শেখহাটি এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে রিপন হোসেন দিপু ও ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদত মোল্লার ছেলে তৌফিক আহমেদ।হাসপাতাল সূত্রে জানাযায়,ছোট শেখহাটি গ্রামের দিপু এলাকার ইমরান, আসাদুল ও তপুর সাথে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে তারা ১ হাজার টাকা ধার করেন। শুক্রবার সকালে দিপু তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করে। এ সময় তাদের সাথে দিপুর কথাকাটাকাটি হয়। শনিবার দিবাগত রাত ৩ টায় অজ্ঞাত ৫/৬ জন দিপুর বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।এদিকে, একই দিন সকালে ঝিকরগাছার তৌফিক আহমেদ বাড়ি থেকে বাজের জন্য চাঁচড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে কৃষ্ণনগর বাজার অদূরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন আসামী আটকে অভিযান অব্যাহত রয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন পরকিয়ার কারনে তৌফিক খুন হয়েছে। পুলিশ আসামি আটকে অভিযান অব্যাহত রেখেছে।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














