ভ্রাম্যমান প্রতিনিধি সাতক্ষীরা ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার আওয়ামী লীগের দলীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকালে ব্রহ্মরাজপুর বাজারে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, “সাতক্ষীরায় গুটি কয়েক নেতা যারা দীর্ঘদিন নমিনেশন পায়নি তাদের গভীর ষড়যন্ত্রের কারণে আমার পরাজয় হয়েছে। যাদের মুখে মধু আর অন্তরে বিষ। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধাকে পরাজিত করেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি সাতক্ষীরা সদরসহ সারা দেশে মোট ১১টি সিট পেয়েছে। তারা বর্তমানে বিরোধী দলও নয়। সাতক্ষীরা সদরে হঠাৎ সব কিছুতে তারা খবরদারী ও বাড়াবাড়ি শুরু করেছে। মনে রাখবেন রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে গিয়ে দেশের উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ করতে কাজ করবেন তা হবেনা। বঙ্গবন্ধুর সৈনিক আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি কোন বাড়াবাড়ি কিন্তু সহ্য করবেনা। তারা কিন্তু দাঁতভাঙ্গা জবাব দেবে। জনগণই আমার শক্তি। জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ। আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ। দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং শুভাকাঙ্খীদের তাঁর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।” এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দীন ঢালী, ফিংড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ইউপি সদস্য এম.এ হাকিম, ইউপি সদস্য লুৎফর রহমান, ইউপি সদস্য আরশাদ, সাবেক ইউপি সদস্য ও সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেররা উপস্থিত ছিলেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














