কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুর নামক স্থানে সোমবার রাতে পিকআপের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের ড্রাইভারসহ ২ জন আহত হয়েছেন। শৈলকুপার দুঃখি মাহমুদ কলেজের ছাত্র নিহত আব্দুল্লাহ শৈলকুপার মীর্জাপুর ইউনিয়নের মহিষগাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে। তার পিতা কুষ্টিয়া সদর থানার এসআই হিসেবে কর্মরত আছেন। ঝিনাাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, সোমবার রাত ৮টার দিকে কলেজ ছাত্র আব্দুল্লাহ মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের কানাপুকুর নামক স্থানে পৌছালে একটি দ্রæতগামি পিকআপের সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহসহ ৩ জন গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌছানোর আগেই আব্দুল্লাহ মারা যান।
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...
শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
যশোর অফিস : যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই...














