মিশন আলী, স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ): সম্প্রতি ঝিনাইদহ জেলায় রেজিস্ট্রেশন বিহীন অবৈধ গাড়ির ব্যবহার বেড়েছে বহুগুণে । যানবাহনগুলো নিয়ম না মেনে চলাচল করায় বিভিন্ন সময়ে ঘটছে ছোটো বড় দুর্ঘটনা। এতে করে সড়ক ব্যাবহারকারীদের জন্য হয়ে পড়েছে অনিরাপদ।ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে সড়কে বৈধ যানবাহন চলাচল এবং শৃঙ্খলা ফিরাতে জেলা ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান শুরু করেছে। বুধবার সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ২ টা পর্যন্ত ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ নীমতলা স্ট্যান্ড এলাকায় এই অভিযান চলে। এ সময় পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেলর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ঝিনাইদহ ট্রাফিক বিভাগের টিআই মশিউর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি আমরা। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও বিশেষ করে ১৮ বছরের নিচে যারা মোটরসাইকেল চালানোসহ এসব বিষয় যাচাই-বাছাই করছি। এর মধ্যে ৩৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং ১২ টি মামলা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন টিআই মোস্তবা, সার্জেন্ট মাজেদ. সার্জেন্ট রাসেল, সার্জেন্ট শুভ্র ও সার্জেন্ট মুরাদসহ কালিগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














