যশোর অফিস : জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়উক্ত সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল “ক” ক্রাম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলাল হোসাইন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সভায় ফেব্রুয়ারি ২০২৪ মাসের আইনশৃঙ্খলা কমিটির কার্যবিবরণী আলোচনা করা হয়। পরবর্তীতে আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং, রাস্তার উপর খাবার দাবার বিক্রি, হোটেল রেস্টুরেন্ট গুলোতে নির্ভেজাল মানসম্মত খাবার সরবরাহে নিশ্চিত করতে নিয়মিত অভিযান, যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, কিশোর গ্যাং এর বিরুদ্ধে জনসচেতনতা ও আইনপ্রয়োগ, মজুদদারদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন শপিং মল এ ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান এর সিদ্ধান্ত গ্রহন করা হয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে উক্ত সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনী জিনিস পত্র নিয়ন্ত্রণ রাখার লক্ষে ভ্রম্যমান আদালত পরিচালনা করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদকদ্রব্য ও চোরাচালান সস্ত্রাস, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর থাকা পরামর্শ প্রদান করা হয়।
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ফকিরহাটে আট্টাকী গোল্ডকাপ: কাজদিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয়ী অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় কাজদিয়া মনসুর স্মৃতি সংসদকে...














