যশোর অফিস : যশোর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে যশোর জেলা প্রশাসনের কার্যালয়ে কালেক্টরেট চত্বরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর নেতৃত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বকুলতলা বঙ্গবন্ধু ম্যুরাল প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। এসময় যশোরের স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান, যশোর জেলা ফায়ার সার্বিস সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, যশোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা রাজিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।”দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মেকাবেলা এবং ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর জন্য এই দিবস উদযাপন করা হয়।
Home
যশোর স্পেশাল যশোর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস...
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














