ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার জমি জবরদখল করতে ব্যর্থ হয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে শিক্ষক কর্মচারীদের উপর। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন মাদ্রাসার সুপার মাওলানা খয়রুল আলম ও কর্মচারী রুহোল আমিন। আহত দু’জনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, ১৯৭৬ সাল থেকে মাদ্রাসার ভোগদখলকৃত জমি বেআইনিভাবে জবরদখলের চেষ্টা চালাচ্ছিল আন্দুলিয়া গ্রামের শহিদুল ইসলাম (৪৩), মফিজুর রহমান (৪৫), ওমর আলী (৪০), বোরহান কবির (১৮) সহ কতিপয় দুর্বৃত্ত। বিষয়টি নিয়ে গ্রামে কয়েক দফা শালিসেও তাদের দাবি নাকোচ হয়। গত বৃহস্পতিবার রাতে তারা বেড়া দিয়ে মাদরাসা ঘিরে দেয়।মাদ্রাসার সুপার মাওলানা খয়রুল আলম বলেন, বিষয়টি মীমাংসার এক পর্যায়ে রোববার সকালে বেড়া অপসারণের চেষ্টাকালে শহিদুল, মফিজুর, ওমর, আকবার, কবিরসহ অজ্ঞাত দুর্বৃত্তরা দা শাবল বাঁশের লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। তারা আমার ডান পা ভেঙ্গে দিয়েছে এবং কর্মচারী রুহোল আমিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। রুহোল আমিনের মাথায় দশটি সেলাই দেয়া হয়েছে।মাদ্রাসার সভাপতি শামছুল আলম হিরোক বলেন, সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় তারা ঘটনাটি ঘটিয়েছে এবং অনেক ক্ষতিসাধন করেছে। মামলার প্রস্তুতি নিয়েছি। এ ব্যাপারে আসামিরা বাড়িঘর তালা লাগিয়ে আত্মগোপনে থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ঘটনা জেনেছি। সন্ধ্যায় বাদি পক্ষ অভিযোগ দায়ের করবেন বলে কথা হয়েছে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














