যশোর অফিস : একটি মাদক মামলায় রায় যাবজ্জীবন সাজাতে প্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলামকে (৪০) আটক করেছে যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তথ্যপ্রযুক্তির মাধ্যমে রোববার সকালে যশোর শহরের মনিহার এলাকা থেকে তরিকুল ইসলামকে আটক করা হয় বলে ্যাবের পক্ষ থেকে মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত নেসারুদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নড়াইল জেলার কালিয়া থানার গত ২০১২ সালের একটি মাদক মামলায় জেলার বিজ্ঞ আদালত চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশস্ত্র কারদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন। তরিকুল ইসলামকে২০১২ সালের, গত ২৮ ডিসেম্বর বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে আটক হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে নড়াইল জেলার কালিয়া থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় আসামী প্রায় চার মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন। পরে বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














