যশোর অফিস : যশোর পুলেরহাটস্থ ৫শ’ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষে পদার্পন করছে। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ মার্চ )সোমবার সকালে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক গাইনী বিশেষজ্ঞ ডা. মো: ইমদাদুল হক। তিনি বলেন, আগামী এক বছর সেবা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা গবেষনাকে গুরুত্ব দিতে চায় আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। অনুষ্ঠানে চক্ষু বিভাগের উপপরিচালক ডা.মো: মিনহাজুর রহমান,বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, এ্যানেস্থেশিয়লজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো: আফজাল হোসেন খানসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, দেশি-বিদেশী ইন্টার্ন চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও কর্মকর্তারা মতামত ব্যক্ত করেন। হাসপাতালে নতুন সংযোজিত নিউরো মেডিসিন এবং দন্ত বিভাগের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতাল ব্যবস্থাপক মো: আসাদুর রহমান। তিনি জানান, গত এক বছরে অত্যাধুনিক এই হাসপাতাল থেকে বৃহত্তর যশোর এবং এর পাশ^বর্তী জেলা গুলোর এক লাখ ১৯ হাজার ৮শ’ ৯১ জন রোগীকে বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই সময় হাসপাতালের অন্তবিভাগে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ২শ’ ৮৮ জন এবং অপারেশন সেবা দেয়া হয়েছে প্রায় ৫ সহ¯্রাধিক রোগীকে। বর্তমানে ৪০ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা কার্যক্রম চালু রয়েছে। যা পুরো বছর ব্যাপী চলবে।এছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বহির্বিভাগে সব ধরনের রোগীর চিকিৎসা সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ২০২৩ সালের ১১ মার্চ ‘সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবার’ ব্রত নিয়ে দক্ষিণবঙ্গের বৃহৎ অত্যাধুনিক এই হাসপাতালের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.মো: শারফুদ্দিন আহমেদ। মূলত সমাজের নি¤œবিত্ত মানুষের সাধ্যের মধ্যে স্বাস্থ্য সেবা প্রদানের কথা চিন্তা করে হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন দেশ বরেণ্য শিল্পপতি মরহুম সেখ আকিজ উদ্দিনের জৈষ্ঠ পুত্র, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














