স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোডের মমতাজ মেডিসিনি সেন্টারের নিয়মিত পশু চিকিৎসক জামাল আহমেদ মিলন নিয়মিত পশু চিকিৎসা দিয়ে যাচ্ছেন দীর্ঘ দিন যাবত । তিনি পেশায় একটি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ।তবে তিনি শুধু শিক্ষকই না ,গবাদীপশুর সর্ব রোগ বিশেষজ্ঞ আবার কখনো তিনি ডাক্তারদের প্রশিক্ষক ।নামের আগে পরে নানা পদবী যুক্ত থাকলেও তার হাতে অপচিকিৎসার শিকার হয় অধিকাংশ গবাদী পশুর খামারীরা ।লাখ টাকার পশু মারা গেলেও জামাল আহমেদ মিলনের ফি ক্ষতিগ্রস্ত পশুর মালিককে দেওয়া লাগে বলে জানা যায়। নতুবা তাকে নানা বিড়ম্ববনায় পড়তে হয় । অপ্রয়োজনে ব্যবস্থাপত্রে লেখেন অনেক ঔষধ। এ পশু চিকিৎসক বিভিন্ন ব্যক্তি ও ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিয়ে শহরজুড়ে গড়ে তুলেছেন একটি পশু চিকিৎসা সিন্ডিকেট ।এই সিন্ডিকেট শহরময় গবাদি পশু চিকিৎসা করে বেড়ায় ।পশু চিকিৎসকরা ৫-৬ টি মোটরসাইকেলে কমপক্ষে ১০-১২ জনের একটি দল একযোগে বিভিন্ন গ্রামে বেরিয়ে পশু চিকিৎসা সেবা দিতে সেবা প্রত্যাশীর বাড়ি হাজির হন ।এরপর শুরু হয় গবাদি পশু চিকিৎসা । অধিকাংশ চিকিৎসায় গবাদি পশু ভাল না হওয়ার অভিযোগ আছে । চিকিৎসায় গবাদিপশু ভাল না হলেও সম্পূর্ন বিল পরিশোধ করতে হয় সেবা প্রত্যাশির । এমন অনেক অভিযোগ আছে জামাল আহমেদ মিলনের বিরুদ্ধে ।যার অডিও ভিডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে ।খোজ নিয়ে জানা গেছে ,জামাল আহমেদ মিলনসহ তার সাথে থাকা সনদবীহিন ভুয়া পশু চিকিৎসকদের কারো বাংলাদেশ ভেটরেনারী কাউন্সিলের সনদ নেই ।ডিভিএম ডাক্তার না হয়েও জামাল আহমেদ মিলন শহরের কোলা রোডে অবস্থিত লাইফ সাইন্স ভেটরেনারী ট্রেনিং ইনস্টিউটে চলমান কোর্সের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন ।ইতিহাসের শিক্ষকের ভেটরেনারীর কোর্সের ক্লাস নেওয়ারে ব্যাপারে জানতে চাইলে লাইফ সাইন্স ভেটরেনারী ট্রেনিং ইনস্টিউটের সত্বাধিকারী বিশ্বাস রাজিব কিশোর জানান,মিলন স্যার তো প্রথম থেকেই এ কোর্সের সাথে আছেন ।তিনি নিয়মিত ক্লাস নেন । উপজেলার চাচড়া গ্রামের মনোয়ারা বেগম বলেন ,আমার গরুর সামান্য জর হওয়ায় আমি মিলন ভাইকে জানাই ।সে এসে চিকিৎসা করার পর আমার গরু আরো অসুস্থ হয়ে পড়ে ।এরপর আমি উপজেলা পশু হাসপাতালে নিয়ে যাই ।অপর আরেক ভুক্তভোগী উপজেলার চাদবা এক্তারপুর গ্রামের ইমামুল ইসলাম বলেন ,আমার ছাগল যন্ত্রনায় ছটফট করায় আমি মিলন স্যারকে বলি ,তখন মিলন স্যার পলাশ নামের এক ব্যক্তিকে পাঠিয়ে আমার ছাগলের অস্ত্রপচার করায় ।রক্ত বন্ধ না হওয়ায় সে ব্যক্তি দ্রুত চলে যায়। এরপর আমি ছাগল পশু হাসপাতালে নিয়ে যায় ।এরা কেমন ডাক্তার ,আমার অনেক ক্ষতি হয়েছিল ।অভিযোগের ব্যাপারে সনদ বিহীন পশু চিকিৎসক জামাল আহমেদ মিলন বলেন , আমি চিকিৎসক নই, আমি পরামর্শক।আমি ভেটরিনারী কোন কোর্সের পাঠদান করাইনা ।মোবাইলে এত কথা বলার দরকার নেই ।আপনি সন্ধ্যায় আমার ভাইয়ের দোকানে আসেন ,সরাসরি কথা হবে ।এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা : মো: রেজাউল করিম জানান , কালীগঞ্জের বিভিন্ন এলাকায় সনদ বিহীন পশু চিকিসকের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে ।ক্ষতিগ্রস্ত খামারির অভিযোগ পেলে বাংলাদেশ ভেটরেনারী আইন ২০১৯ অনুযায়ী ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














