নড়াইল প্রতিনিধি : নড়াইলে প্রায় ১০ বছর পর লোহাগড়া উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে লোহাগড়া আদর্শ সরকারি কলেজ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোল্যা নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এসময় আরো বক্তব্য রাখেন কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ,যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,এসএম ফেরদৌস রহমান, টিপু সুলতান প্রমূখ। এর আগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে খুলনা বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত যোগদান করেন।দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,২০১৫ সালের পর প্রকাশ্যে সভা-সমাবেশ করতে দেখা যায়নি উপজেলা বিএনপির। প্রায় ১০ বছর পর দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














