স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলায় ফিলিস্তিন সংহতি কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকালে নওয়াপাড়া বাজারে কমিটির শতাধিক নেতাকর্মী ইসরাইল বিরোধী বিভিন্ন ফেস্টুন, প্লাকাড বহন করে মিছিলে অংশ গ্রহন করে। মিছিলটি নূরবাগ থেকে শুরু হয়ে নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। পরে তারা নূরবাগ বাসস্টান্ডে সমাবেশে মিলিত হয়। সংহতি কমিটির আহবায়ক ডা. শহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর জেলা কমিটির নেতা. তসলিম উর রহমান, মফিজুর হরমান রুন্নু, যুগ্ম আহবায়ক ডা. আজিজুর রহমান, চিন্ময় বিশ্বাস, কিশোর অধিকারী, সদস্য চৈতন্য কুমার পাল, ইন্তাজ আলী, মাসুদ শেখ, রনজিৎ বাওয়ালি প্রমুখ। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব রিপন আহমেদ গাজী। এসময় তারা ফিলিস্তিনিদের ওপর ইসরাইল কর্তৃক বর্বর হামলার তিব্র নিন্দা জানান। বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিস্কার ও তাদের যুদ্ধাপরাধি হিসাবে ঘোষণা, অখন্ড ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা ও ফিলিস্তিনকে দখল মুক্ত করার দাবি জানান।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














