কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ সড়ক দূর্ঘটনায় বিপ্লব (৪২) ও সবুজ (২১) নামের দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বেলা আনুমানিক সকাল ১০ টার সময় কুমারখালী উপজেলাধীন চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ সংলগ্ন কুষ্টিয়া টু সান্দিয়া সড়কে এই দূর্ঘটনা ঘটে৷ নিহত বিপ্লব (৪২) কুষ্টিয়া সদর উপজেলার বারাদী উত্তরপাড়া এলাকার মৃত মুক্তারের ছেলে ও সবুজ (২১) একই উপজেলার পূর্ব মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া লাহিনী বটতলা থেকে বিপ্লব মোটরসাইকেল যোগে ভাড়রার দিকে যাচ্ছিলো এবং সবুজ ভাড়রার দিক থেকে লাহিনী বটতলার দিকে আসছিলো। দুজনেই চাপড়া ব্রিজের সামনে এসে পৌছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়ই মারাত্মকভাবে রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয় দুজনকেই উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বিপ্লব কুষ্টিয়া হাসপাতালে আসা মাত্রই মারা যায় এবং সবুজকে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে রাজশাহীতে যাওয়ার পথিমধ্যেই সে মারা যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২ টার সময় দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছিলো। একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যায়। অপর আরেকজনকে রাজশাহীতে রেফার করা হলে পথের মধ্যে তিনিও মারা যায়।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














