রাসেল মাহমুদ : যশোরের রূপদিয়ার জিরাট রেলগেট নামক স্থানে ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিছার আলী (৬৫) নামে এক ভ্যান চালকের করুন মৃত্যু হয়েছে। ২০ মে সোমবার আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে এঘটনা টি ঘটে। নিহত নিছার আলী নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে ইট বোঝাই সিলেট-ট ১১-০৫৮৫ নাম্বার ধারী একটি ট্রাক রূপদিয়া বাজারের নরেন্দ্রপুর রোডের জিরাট রেলগেটের সামনে দাঁড়িয়ে থাকা ভ্যানে স্বজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক নিছার আলী ছিটকে পড়ে ট্রাকটির পেছনের চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় চালক মাসুম ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে ট্রাক মালিক রায়হান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহত নিছার আলী আমার নিজ গ্রামের লোক। বিষয়টি নিয়ে তার পরিবারের সাথে ইতোমধ্য একটা সমঝোতা হয়েছে। জানা গেছে নিহতের পরিবার পুলিশের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ি নিয়ে যায়।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














