বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া এলাকায় চেতনানাশক ওষুধ দিয়ে গৃহকর্তাকে অচেতন করে ঘর থেকে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় গৃহকর্তা হোসাইন মোল্যা (২৬) অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি হয়েছে। হোসাইন মোল্যার স্ত্রী রহিমা বেগম জানান, উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মনিরুজ্জামান মোড়লের ছেলে হোসাইন মোল্যার বাড়ি মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কাহারা সুকৌশলে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা নগদ ২৪হাজার টাকা, একটি মোবাইলফোনসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে জানান। বুধবার ভোর রাতে হোসাইন মোল্যার স্ত্রী রহিমা বেগম ঘুম ভেঙ্গে গেলে দেখেন ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো। তখন তার স্বামীকে ডেকে সাড়া না পেয়ে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। ফকিরহাট মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস বলেন, চুরির বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। যদি পরিবারের কেউ লিখিত অভিযোগ করেন তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














