সংবাদ বিজ্ঞপ্তি : শিখন-পঠন ও অফিস পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন যোগদানকৃত শিক্ষকদের ফাউন্ডেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে তিন দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিচিংয়ের গুণগত মান উন্নয়নে প্রথমবারের মতো এই ফাউন্ডেশন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় যবিপ্রবিসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে গতকাল ২৯ জুন শনিবার প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। আপনারা যেমন মানুষ গড়বেন, সমাজ তেমন মানুষই পাবে। শিক্ষক মানেই ক্লাসে যাবে, পড়াবে এমন নয়, শিক্ষক হচ্ছেন তিনি যাকে অনুকরণ করা যায়। দীর্ঘ বক্তৃতায় তিনি শিক্ষকদের ‘টিচিং-লার্নিংয়ের ক্ষেত্রে কি কি দক্ষতা অর্জন, প্রক্রিয়া, স্বচ্ছতা, দায়বদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল হাসানের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব, রসায়ন বিভাগের প্রভাষক মো. আহাদ আলী, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক নাহারিন জান্নাত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. কামরুল ইসলাম।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














